মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইকগাছায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

মো: ইকবাল হোসেন, খুলনা: খুলনার পাইকগাছায় নার্সারি মালিক সমিতির আয়োজনে সমিতির মালিক ও সদস্যদের সাথে মত বিনিময় করছেন খুলনা-৬ (কায়রা-পাইকগাছা) আসনের এমপি প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নার্সারি মালিক সমিতির কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী জালিমের জুলুম থেকে মহান রব আমাদের উদ্ধার করেছেন। আমরা ক্ষমা ও সবরের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। মহান আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আগামীতে আপনাদের খাদেম হিসেবে পাইকগাছাবাসীর সেবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাইকগাছায় সহ সারাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে সকলকে ধৈর্য, সহ্য, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গদাইপুর ইউনিয়ন সভাপতি মো: আছাদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এস এম আমিনুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, জামায়াত নেতা মো: আমিনুল ইসলাম কাজল, মমিনউদ্দিন , আব্দুল গনি, নার্সারি মালিক সমিতির আফছার আলী গাজী, হারুন সানা, কামরুল ইসলাম, আব্দুল্লাহ, শাহিনুর, আজগার আলী গাজীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও জামায়াতের উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ