বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাওনা টাকা চাওয়ায় তালায় ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ

সাতক্ষীরার তালায় পাওনা টাকা চাওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়ের নেতৃত্বে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মে) রাত আনুমানিক ১২টার দিকে তালা শহিদ আলী আহম্মদ বালিকা উচ্চ বিদ্যালয় রোডে এ ঘটনা ঘটে।

ঘটনায় ভুক্তভোগি তালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বারুইহাটি গ্রামে মৃত আ. রহিম সরদার ছেলে সরদার মামুন হোসেন বুধবার (১৮ মে) তালা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সরদার মামুন বলেন, গত রবিবার আমি উপজেলা পরিষদের সামনে ছাত্রলীগের সভাপতি মিলন রায়ের কাছে আমার পাওনা ২৭ হাজার টাকা ফেরত চাই। টাকা চাইলে মিলন রায় বলে আমার কাছে টাকা নেই। আমি এখন টাকা দিতে পারবো না। তখন একপর্যায়ে মিলনের সাথে আমার কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে সোমবার আনুমানিক রাতে ১২টার দিকে আমার ব্যবসাস্থল থেকে বাড়ির পথে যাওয়ার সময় তালা শহিদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোডে মিলনের নেতৃত্বে ১০ থেকে ১৫ টা মটরসাইকেল যোগে ৩০ থেকে ৩৫ জন রাম দা, হকস্টিক, নিয়ে আমার পথ রোধ করে। এ পর্যায়ে মিলন অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এছাড়া আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

সরদার মামুন এ সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জীবনের নিরাপত্তা চান।

এ ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় জানান, আমার বিরুদ্ধে এসব অপপ্রচার।

এ বিষয়ে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আলোচনা করে সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক জানান, বিষয়টি শুনেছি। যদি তদন্ত করে দেখবো। দোষী হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করনবিস্তারিত পড়ুন

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

পাঠকপ্রিয় অনলাইন সংবাদপত্র ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক