শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুশোডাঙ্গা ও কেঁড়াগাছি

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনুর্ধ-১৭) দুই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ৩টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে মুখোমুখি হয় কয়লা ইউনিয়ন ও কুশোডাঙ্গা ইউনিয়ন।
নির্ধারিত সময়ে কুশোডাঙ্গা ১-০ গোলে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

এরপর একই মাঠে ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন ও কেঁড়াগাছি ইউনিয়ন।
খেলার প্রথমার্ধে কেঁড়াগাছি ২-০ গোলে এগিয়ে যায়। রেফারীর শেষ বাঁশি বাজার সময় সেই দুই গোলেই জয়লাভ করে মাঠ ছাড়ে তারা।

আগামি শনিবার বিকাল ৩টায় একই মাঠে ফাইনালে কুশোডাঙ্গার মুখোমুখি হবে কেঁড়াগাছি ইউনিয়ন।

খেলাগুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, ইমন হোসেন, সাইদুর রহমান, মোমিনুর রহমান, সাজেদুল করিম তপু, শান্ত, সাইফুল ইসলাম ও সাজু হাওলাদার।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, জাহাঙ্গীর হোসেন ও রুস্তম আলী।

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই কমিটির দায়িত্ব পালন করছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার তানভীর জাহান, ডাক্তার হুমায়ুন রশিদ, বিআরডিবি অফিসার সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু।

তারা ছাড়াও এদিন খেলাগুলি উপভোগ করেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, ফায়ার সার্ভিস অফিসার শরিফুল ইসলাম, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ আব্দুর রহিম বাবু, বিএম আব্দুর রশিদ কচি, নাজমুল হাসনাইন মিলন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জামে মসজিদের খতিব মতিউর রহমান, কাজী শাহাজানসহ বিপুল সংখ্যক দর্শক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ