বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে পেছাতে পারে নির্বাচনের তারিখ

জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পাকিস্তানের সিনেট। যদিও দেশটির নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা।

শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। যদিও এই প্রস্তাবের বিরোধীতা করছে অন্তর্বর্তীকালীন সরকার। নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সিনেটে প্রস্তাবটি পেশ করেন দেলোয়ার খান।

তবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কি না তা এখনো স্পষ্ট নয়। কারণ সিনেটের এই পদক্ষেপ মানার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) লাহোরের বিলাওয়াল হাউজে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আসন্ন নির্বাচনে বিলাওয়াল লাহোর এনএ-১২৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক ও পিটিআই সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৩৪ বছর বয়সি বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও জুলফিকার আলী ভুট্টোর নাতি। পরিবারের রাজনৈতিক ঐতিহ্য, নেতৃত্বগুণ সবকিছু মিলে খুব অল্প সময়ের মধ্যেই প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, তিনিও প্রধানমন্ত্রীত্বের জন্য যোগ্য।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড