বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই কিশোরীর সমকামী প্রেম, বিয়ে করতে অনড়, অবশেষে আটক

জুলফিকার আলী, কলারোয়া: টিকটকে পরিচয়, এরপর ফেসবুক ম্যাসেঞ্জার ও ইমোতে দীর্ঘদিনের মোবাইল সমকামীতা। অবশেষে বিবাহিত বান্ধবীর প্রেমের টানে সাতক্ষীরার কলারোয়ার এক কিশোরীর কাছে ছুটে আসে সুনামগঞ্জের এক কিশোরী। তাদের বিয়ের ব্যবস্থা না করলে দেয় আত্মহত্যার হুমকিও। এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়ে কলারোয়ার বিবাহিত কিশোরীর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। পরে সেই দুই সমকামী কিশোরীকে আটক করেছে পুলিশ। উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা এলাকা থেকে বৃহস্পতিবার তাদের দুইজনকে আটক করা হয়।
আটক একজন কিশোরী হলো সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদনপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মহিমা খাতুন (১৭) ও অপরজন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের আনিসুর রহমানের মেয়ে রুবিনা খাতুন (১৮)। এদের মধ্যে রুবিনা বিবাহিত। সে ওই সংসার করতে চাচ্ছেন না।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় ১বছর আগে ফেসবুক ও টিকটকে সুনামগঞ্জের কিশোরীর সঙ্গে কলারোয়ার কিশোরীর পরিচয় হয়। এরপর তারা ফেসবুক ম্যাসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার ঢাকা থেকে সুনামগঞ্জের কিশোরী মহিমা বিয়ে করার প্রস্তুতি নিয়ে কলারোয়ার কিশোরী রুবিনার কাছে চলে আসে। পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিবর্গ ওই দুই কিশোরীকে বারবার বোঝানো হলেও তারা ছিলো নাছোর। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে দলে দলে লোকজন ব্রজবাকসা গ্রামের বাড়িতে ভিড় জমায়। সংবাদ পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয়রা বলছেন, বাংলাদেশে সমলিঙ্গের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকৃত নয়। দুই কিশোরীর অযৌক্তিক দাবি মেনে নেয়ার মতো না। খুব দ্রুত দুই মেয়েকেই পৃথক করা প্রয়োজন।

এর আগে কলারোয়ার কিশোরী রুবিনার মা বলেন, আমার আদরের একমাত্র সন্তান। তার কাজে আমি খবুই কষ্ট পেয়েছি। সিলেটের ওই মেয়েটিকে তার বাড়িতে চলে যেতে বলছি, সে যাচ্ছে না। সে কিছুতেই আমার মেয়েকে ছাড়া যাবে না বলে বলছে। পরে তার পরিবারকে বিষয়টি জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিষয়টি নিয়ে খুবই বিপদে আছি। পুলিশকে বিষয়টি জানিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য নাছিমা খাতুন জানান, দুই কিশোরীর দাবি-তারা কেউ কাউকে ছাড়া থাকবে না। তারা গার্মেন্টসে চাকরি করে একত্রে সারাজীবন কাটাবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে বেঁছে নিয়েছে।

আটকের আগে দুই কিশোরী জানান, ফেসবুক ও টিকটকের মাধ্যমে আমাদের মধ্যে প্রেমের সম্পর্কের তৈরি হয়। আমরা এখন কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু