শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেঘাটায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ ওয়ার্কার্স পার্টি নেতার! তীব্র ক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন চোমরখালি বিলের আমতলাডাঙ্গা মোড়ের সরকারি চান্দার খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে ওয়ার্কার্স পার্টি নেতা বাকী বিল্লাহসহ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সেল্টারে থেকে ওয়ার্কার্স পার্টির ক্যাডার বাকী বিল্লাহ হঠাৎ ভোল পাল্টিয়ে বিএনপি সেজে নানা অপকর্ম করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর পাটকেলঘাটা বাজারে ব্যাপক লুটপাট চালায় বাকী বিল্লাহর নেতৃত্বে একটি গ্রুপ। এর থেকে চোমরখালী গড়ের ডাঙ্গা এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে হাইব্রিড বিএনপি বাকী বিল্লাহর দাপটে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
গত সপ্তাহ ধরে হঠাৎ বাকী বিল্লাহর সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে।

বাকী বিল্লাহ আইন অমান্য করে রাতারাতি সরকারি খালের মধ্যে পিলার বসিয়ে খাল দখল করায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

অভিযোগ রয়েছে, এসিল্যান্ডের (ভূমি অফিসের) নিষেধাজ্ঞা ও আদেশ উপেক্ষা করে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন, প্রভাব খাটিয়ে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি প্রশাসনের নির্দেশনা অমান্য করে খাল দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি দ্রুত এই অবৈধ দখল কার্যক্রম বন্ধ না করা হয় তাহলে সামনের বর্ষা মৌসুমে এই এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।

স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি খাল দখলের অপচেষ্টা বন্ধ করুক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করুক।

সরকারী খাল দখল করে স্থাপনা নির্মাণ বিষয়ে ওয়ার্কার্স পার্টির বাকী বিল্লাহ জানান, তার ভাইয়ের যাতায়াতের জন্য একটা পাকা পুল তৈরি করা হচ্ছিল। তবে সরকারের কোনো অনুমতি ছিল না।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনা ইন্তেকালবিস্তারিত পড়ুন

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা
  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা