বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় ধান ও শ্রমিক বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কৃষি শ্রমিক বোঝাই ট্রাকটি পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড়ের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

নিহতদের একজন সুমন হোসেন (৩৫) শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে। অপর নিহত ব্যক্তি আবুল হোসেন (৩৮) একই এলাকার ওমর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁরা আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহতদের একজন মামুন বলেন, আমরা কাজ করে বাড়ি ফেরার পথে কুমিরা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ি। সবাই ধান কাটার জন্য শরীয়তপুরে গিয়েছিলাম। আমরা সবাই শ্রমিক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-০৪৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান। হতাহতরা সবাই ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি