শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দেড়শো বিঘা জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ, ৩টি মামলা

সাতক্ষীরার কলারোয়ায় দেড়শ বিঘা জমিতে লবণ পানি তুলে দেয়াতে সকারের দেয়া পাট ফসল নষ্ট করে দেয়ার
অভিযোগ উঠেছে।

এঘটনায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকগণ বাদী হয়ে সাতক্ষীরা আদালতে পৃথক ভাবে ৩টি মামলা দায়ের করেছেন।
কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে ওই কৃষকের জমিতে স্থানীয় খাল থেকে লবণযুক্ত পানি তোলা অব্যহত রেখেছেন।

সরেজমিনে গত সোমবার বিকেলে দেখা গেছে- উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের আব্দুল গফুর গাজী, আবুল কালাম খা, ছাদেক আলী
গাজী, শামসুর রহমান গাজী, নজরুল ইসলাম শেখ, নজরুল ইসলাম দপ্তারী, আ.গফ্ফার গাজী, কামরুজ্জামান, তুহিন হোসেন, মফ্ফার মোড়ল দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মানিকনগর মাঠে ভেড়ি দিয়ে তাদের জমিতে মাছ চাষ করে আসছেন। এবার সরকার তাদের জমিতে পাট চাষের জন্য বীজ প্রদান করেন। কৃষকগণ খুশি হয়ে তাদের জমিতে পাট চাষ করেন। কিন্তু পাট হাত খানিক লম্বা হলে ওই মাছচাষীরা পরিকল্পিত ভাবে জমিতে লবণ পানি দিয়ে ডুবিয়ে দেয়। এতে করে পাট সব মরে যায়।
কৃষকরা প্রতিবাদ জানালে তাদের উপর হামলা চালানো হয়। ন্যায় বিচার পাওয়ার আসায় কৃষকগণ আদালতে মামলা করেন।

এদিকে কৃষক ফজলে রহমান খান বলেন- ওই মাঠে
তার ৭.৫৩৫ শতক জমি আছে। সেই জমিতে তারা স্থানীয় খাল থেকে নোনা পানি তুলে দিয়ে পাট ফসল নষ্ট করে দিয়েছে। তিনি এঘটনায় গত ৯মে-২০২৩ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যার মামলা নং-পি-৯৮৭/২৩।

কৃষক ছবুর মোল্যা জানান- তার মানিকনগর মাঠে ৪০.২৯২শতক জমি আছে। তিনি সরকারের দেয়া পাট বীজ ওই জমিতে লাগান। পাট কিছুটা বড় হলে নজরুল ইসলাম দপ্তারী, আ. গফ্ফার গাজী খালের লবণ পানি তুলে দিয়ে মাঠের পাট নষ্ট করে দেয়।
তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় গত ৯মে-২০২৩ তারিখে সাতক্ষীরা আদালতে একটি মামলা করেছেন। যার মামলা নং-পি-৯৮৯/২৩।

কৃষক হাবিবুর রহমান বলেন- মানিকনগর মাঠে তার ৩২.৯২৮ শতক চাষের জমি আছে। তিনি এবার ওই জমিতে সরকারের দেয়া বীজ পাট চাষ করেন। কিন্তু অসৎ উদ্দেশ্যে ওই গ্রামের আ.গফুর গাজী, আবুল কালাম খাঁ, ছাদেক আলী গাজী ও নজরুল ইসলাম দলবদ্ধ হয়ে খালের নোনা পাতি মাঠে দিয়ে ডুবিলে দেয়। এতে করে তার মাঠে লাগানো পাট সব মরে যায়। তিনি প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা নিয়ে কৃষক এর উপর হামলা করে। এর ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি গত ৯মে-২০২৩ তারিখে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-পি-৯৮৬/২৩।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ