সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানির মধ্যে মিলছে সোনা, ভারতের সমুদ্রতীরে মানুষের ঢল!

পানির মধ্যে মিলছে সোনা। আর তা কুড়াতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর সমুদ্রতীরে নামছে মানুষের ঢল।
শক্তিশালী সাইক্লোন ‘নিভার’ গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ভারতে আছড়ে পড়ে। তাতেই জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা।

পানি নামতেই গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শুরু হয় মূল্যবান ধাতু এবং রত্নের খোঁজ।

অনেকেই হলুদ রঙের কোনও ধাতু পেয়ে, তা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে সেটি সোনা কিনা এখনও স্পষ্ট নয়। তবে এটাই প্রথমবার নয়।

প্রতিবারই কোনও বড় ঝড় বা সাইক্লোনের পরে সমুদ্রের পানিতে সোনাসহ মূল্যবান ধাতু, রত্ন পাওয়া যায় বলে বিশ্বাস ওই অঞ্চলের সাধারণ মানুষের। কিন্তু এই বিশ্বাসের পিছনে আসল সত্যতা কী?

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর পানি নেমে যাওয়ার সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে। এ ঘটনা নতুন কিছু নয়।

তাই এই ধরনের বড় দুর্যোগের পরে অনেকেই মূল্যবান রত্ন পেয়ে থাকেন। এবারেও তার ব্যাতিক্রম হয়নি।

জানা গেছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন।
স্থানীয় মৎস্যজীবীদের বিশ্বাস, প্রতিটা সাইক্লোন শেষেই সোনা’ এবং অন্যান্য বহুমূল্য রত্ন মেলে। তাই তারা সমুদ্রতীরে ভিড় জমান।

এবারেও সেই ঘটনাই ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট