শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বাস্থ্যের বিভিন্ন কর্মকর্তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

সারা দেশের ন্যায় কলারোয়ায় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৯ নভেম্বর) সকালে কর্মবিরতির দ্বিতীয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের দেয়া কর্মসূচিতে অংশগ্রহন করেন উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ আবু আজাদ, শাহাদৎ হোসেন, সদস্য সচিব আবুল বাশার, সদস্য সেলিমুজ্জামান, আবুল কাশেম, ইকরামুল কবির, মিজানুর রহমান, খোদেজা খাতুন, আব্দুল জলিল, উপদেষ্টা নুর মোহাম্মাদ, গোলাম সরোয়ার, বিকাল কুমার ঘোষসহ এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের আন্দোলনের দাবীতে ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর সরকার ঘোষিত পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আশ্বাস দেয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে গত ২২ বছর পেরিয়ে গেলেও এখনও পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি। আজ একই দাবীতে পুন:রায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী আন্দোলনকে সফল করতে সর্বস্তরের মানুষের সমার্থনে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার