শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়ায় আসলাম নামে এক কাঠ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আসলাম উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত.আঃ হামিদ হাওলাদারের পুত্র।

৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে সাপলেজা বাজার সংলগ্ন টেম্পো স্টেশনে নজরুলের দোকান ঘরের মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা যায়,অভিযোগেে উল্লেখিত আসামীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকিয়া এলাকায় প্রভাব বিস্তারের লক্ষে সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপরাধ করে আসছে।আহত আসলাম আসামীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে মারাত্মক প্রান নাশক দা, রামদা, চাপাতি, হকিস্টিক, লোহার রড ও হাতুড়ি নিয়া অতর্কিতভাবে খুনের উদ্দেশ্যে আসলামের মাথা লক্ষ্য করিয়া কোপ দিলে উক্ত কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে আসলামের ডান বাহুতে লেগে মারাত্মক হাড়কাটা জখম হয়।একই হাতে পরপর ৩টি কোপের আঘাতে উক্ত হাত অকেজো হয়ে পড়লে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত আসলামকে উদ্ধার করে মঠবাড়িয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীর মুমূর্ষু অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।কিন্তু পথিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরনে মারা যাওয়ার উপক্রম হলে বরিশাল শেবাচিমে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, “ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল