শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিচয়পত্র-সহ ‘চাকরি’ পেল পথকুকুর!

হুন্দাই গাড়ির ঝাঁ-চকচকে শোরুম। আর সেই শো-রুমের বাইরেই সারাক্ষণ বসে থাকত সে। যেন পাহারা দিচ্ছে গোটা শোরুমটি। বহুবার তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে।

কিন্তু সে নিজের জায়গা থেকে এক পা’ও নড়েনি। ঠিক চলে আসত শোরুমের সামনে। এরপরই শোরুম কর্তৃপক্ষ অভূতপূর্ব একটি সিদ্ধান্ত নিল। চাকরির ব্যবস্থা করা হল সেই পথকুকুরটির।

তার জন্যে তৈরি হল রীতিমতো পরিচয়পত্র। আপাতত শোরুমেই পাকাপাকি চাকরির বন্দোবস্ত করা হয়েছে কুকুরটির। অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। জানা গেছে, ব্রাজিলে হুন্দাই-এর ওই শোরুমের সামনে বসে থাকা কুকুরটির নাম টাসকন প্রাইম। সেই শো-রুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই পথকুকুরটিকে চাকরির কথা জানানো হয়।

সেইসঙ্গে শেয়ার করা হয় কুকুরটির ছবি, তার পরিচয়পত্র ও পরিচয়পত্র গলার পরা অবস্থায় কুকুরটির ছবি।
লেখা হয়, ‘হুন্দাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত’। শুধু তাই নয়, শোরুমটিতে কুকুরটির থাকার জন্যে একটি কাঠের কেবিনও বানিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে বসেই সেলসম্যানের কাজ করছে সে। মুহূর্তে এই ঘটনা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।

উল্লেখ্য, পথকুকুরদের উপর মানুষের নির্মমতার ঘটনা প্রায় প্রতিদিনই সামনে আসে। কখনও কুপিয়ে খুন করা হোক বা কখনও গুলি করে হত্যা, পথকুকুরদের উপর নৃশংসতাই যেন এখন স্বাভাবিক ঘটনা। সেই প্রেক্ষিতে এই ঘটনা রীতিমতো চমকপ্রদ।
সূত্র : এই সময়।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা