রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হত্যার হুমকি

প্রবাসী লেখকের বাড়িতে হামলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটী গ্রামে প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানের জনমানবহীন বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত ৯টার দিকে একদল লোক বাড়ির মূল গেইটে ধাক্কাধাক্কি করে এবং বাড়ির ছাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

প্রতিবেশীরা জানান, হামলাকারীরা লেখকের নাম ধরে গালিগালাজ করতে থাকে। তারা বলে, পেলে তাকে ‘জবাই করে হত্যা’ করবে। এ সময় তারা লেখককে ইসলামবিদ্বেষী, ইসরায়েলের দালাল, সমকামিতার প্রচারক – এ ধরনের শব্দ ব্যবহার করে চিৎকার করছিল বলে স্থানীয়দের দাবি।

লেখকের দূর-সম্পর্কের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরে বাড়িটি তালাবদ্ধ। সেখানে কেউ থাকে না। বাড়ির পাশের কয়েকজন বাসিন্দা জানান, হামলাকারীদের মধ্যে অনেকে আলোচিত ধর্মীয় বক্তা এনায়েতুল্লাহ আব্বাসীর অনুসারী বলে তাদের মনে হয়েছে।

লেখক সম্প্রতি তার ব্যক্তিগত সাইটে দুটি নিবন্ধ প্রকাশ করেন – একটি ইসরায়েলের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে এবং আরেকটি বাংলাদেশের উগ্রবাদী রাজনীতি ও সহিংস বক্তব্য নিয়ে। স্থানীয়দের ধারণা, এসব লেখাকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে।

এনায়েতুল্লাহ আব্বাসী গত ফেব্রুয়ারিতে এক জনসভায় নাস্তিকদের বিরুদ্ধে সহিংস হুমকি দেন। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবককে থানা থেকে ছাড়িয়ে আনার ঘটনায়ও তিনি আলোচনায় আসেন।

এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে লেখক কর্তৃপক্ষের কাছে তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগীতা, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলশিরে বিশেষ অভযিানে ১৩৫ পসি ইয়াবা ট্যাবলটেসহ মোস্তফা ওরফেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা