রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে ব্যাপক চাপ, যা বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কই যেন কাল হতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। তার নিজ দলের নেতারা এখন প্রকাশ্যেই বলছেন, চলতি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যেন সরে দাঁড়ান। অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য নিজেকে সেরা প্রার্থী দাবি করেছেন জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় এক ঘণ্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন।

এ সময় বাইডেন বলেন, তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনিই সেরা প্রার্থী।

বাইডেনের সংবাদ সম্মেলনে তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় উঠে আসে। বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন।

তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তার অনড় অবস্থান প্রকাশ করেন। বাইডেন বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি।’ বাইডেন দাবি করেন, তিনিই সেরা যোগ্য ব্যক্তি।

তিনি বলেন, তিনি স্নায়বিকভাবে সুস্থ। কাজেই তিনি প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন।

এদিকে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসস একটি জরিপ চালায়। এতে বলা হয়েছে, ট্রাম্প ও বাইডেন এই জরিপে সমান ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন। গত এপ্রিলে এবিসি নিউজ ও ইপসসের জরিপেও এমন চিত্র উঠে এসেছিল। তবে এবার বাইডেনের জন্য দুঃসংবাদই উঠে এল জরিপে। ওয়াশিংটন পোস্টের জরিপে বলা হয়েছে, ৫৬ শতাংশ ডেমোক্র্যাট ও দেশটির দুই-তৃতীয়াংশ ভোটারই চাইছেন, বাইডেন যেন নির্বাচন থেকে সরে দাঁড়ান। আর জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিন চাইছেন, ট্রাম্পও যেন সরে দাঁড়ান।
সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার