রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিন ইস্যু: তিন দেশকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে কাতার, ফিলিস্তিন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

স্থানীয় সময় রোববার (১৬ মে) টেলিফোনে চলমান পরিস্থিতি এবং সংঘাত নিরসনের উপায় নিয়ে এসব নেতার সঙ্গে আলাপ করেন তিনি।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকরে পর কাভুসোগলু কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ বিন আব্দেলুরহমান আল থানি, ফিলিস্তিনের পরাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ কুরায়েশির সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, রোববার দিনব্যাপী হামলায় গাজায় ১০ শিশুসহ ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এসব হামলায় আহত হয়েছেন অন্তত এক হাজার ২৩৫ জন।

অন্যদিকে, হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে গত রোববার ( ৯ মে) জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার জের ধরে গত সোমবার (১০ মে) থেকে উভয়পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। তবে এই দখলদারিত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিতবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০