শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর আবেগঘন বক্তৃতা

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা বন্ধে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।

রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

এসময় ইসরাইলের প্রতি কয়েকটি দেশে পক্ষপাতেরও অভিযোগ করেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী।

খবর আল জাজিরার।

রিয়াদ আল-মালিকি বলেন, প্রতিবারই ইসরাইল একজন বিদেশি নেতাকে ডেকে তাদের পক্ষে কথা বলায়। এর মধ্যে দিয়ে ফিলিস্তিনি হত্যার বিষয়ে আরও উৎসাহ পায় ইসরাইল।

ইসরাইলকে একটি ‘বর্ণবিদ্বেষী’ সরকার হিসেবে অভিহিত করে এটির আগ্রাসন বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এখনই স্বাধীনতা রক্ষা করার জন্য ব্যবস্থা নিন, বর্ণবৈষম্য রক্ষা করতে নয়।

রিয়াদ আল-মালিকি বলেন, ইসরাইল এক ধরনের কাজ করে তার ভিন্ন ধরনের ফল আশা করছে। ইসরাইল কি মনে করে তার সেনারা মুসলমানদের পবিত্রতম মাস রমজানে এবং পবিত্রতম রাত শবে কদরে তাদের পবিত্রতম আল আকসা মসজিদে আগ্রাসন চালাবে আর ফিলিস্তিনিরা নীরবে তা সহ্য করবে? তেল আবিব কি মনে করে ফিলিস্তিনিরা অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাস করবে আর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে তাদের পাশের বাড়িটির দখল হয়ে যাওয়া চেয়ে চেয়ে দেখবে? তারা কি এটা প্রত্যাশা করে যে, তারা ফিলিস্তিনিদের ভূখণ্ড জবরদখল করে যা খুশি তাই করবে এবং এরপর ফিলিস্তিনিরা তাদের সঙ্গে সহাবস্থান করবে? পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যে এই বাস্তবতা সহ্য করবে।’

ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রকাশ্য বিবৃতি চাইছে বেশ কয়েকটি দেশ। কিন্তু এতে বারবার বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে বিবৃতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে।

এ প্রসঙ্গে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংকট সমাধানে একটি বিবৃতি দিতে অন্য দেশগুলোকে রাজি করাতে আবারও চেষ্টা চালাবে চীন।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬