বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরিশালের গৌরনদীতে বর পছন্দ না হওয়ায় কনের আত্মহত্যা!

বরিশালের গৌরনদী উপজেলায় লিজা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, বিয়ের আগের দিন বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

লিজা ওই গ্রামের ফল ব্যবসায়ী আব্দুল হক সরদারের মেয়ে এবং বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। লিজার বাবা বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) লিজার বিয়ে। এ জন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে।

এমনকি বিয়ের খাবারের বাজারও সম্পন্ন করা হয়েছে। বিয়ের বাজার ও অনুষ্ঠানের আয়োজন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিল। এরই মধ্যে সন্ধ্যায় ঘরে আড়ার সঙ্গে লিজাকে ঝুলতে দেখেন স্বজনরা। পরে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, লিজার বর পছন্দ হয়নি। এ নিয়ে পরিবারের সঙ্গে বেশ কয়েকবার বাগবিতণ্ডা হয়েছে। তাদের ধারণা এ ঘটনাকে কেন্দ্র করে লিজা আত্মহত্যার পথ বেছে নেন।

তবে ‍এ অভিযোগ অস্বীকার করে লিজার বাবা বলেন, বিয়েতে রাজি হওয়ার পরই পাকা কথা হয় ছেলেপক্ষের সঙ্গে। ‍এমনকি লিজা যেভাবে বলেছে, সেভাবেই বিয়ের বাজার করা হয়েছে। তারপরও কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল