বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বর্ষা মৌসুমের টমেটো চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বর্ষা মৌসুমের টমেটো চাষে সফলতা পাওয়ায় আগ্রহ বেড়েছে কলারোয়া উপজেলার বাঁটরা গ্রামের কৃষকদের।

জানা গেছে, অসময়ে টমেটো চাষে দাম ভালো পাওয়ায় জয়নগর ইউনিয়নের বাঁটরা গ্রামের কৃষকদের আগ্রহ বেড়েছে। গত বছরের তুলনায় এবার ওই অঞ্চলে দ্বিগুন হারে বেড়েছে টমেটো চাষী। তবে অন্যান্য চাষের তুলনায় টমেটো চাষে দ্বিগুন লাভ হলেও চাষাবাদ ও ফলন ব্যয়ও কম নয়। তবুও পিছপা হচ্ছেন না কৃষকেরা।

টমেটো চাষীরা জানান, বছরের এই সময়টা এলেই শুরু হয়ে যায় টমেটো চাষের প্রক্রিয়া। বাঁশ খুঁটি পলিথিন দিয়ে টমেটো গাছের ছাউনি তৈরীর কাজ করা হয়। এমনি মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়েছে বাঁটরা গ্রামের রাস্তার দুই ধারে। ছাউনি তৈরীর কাজ প্রায় শেষ। চারা রোপনের জন্য তৈরী করা হচ্ছে রোপনকৃত স্থান। ইতোমধ্যে কোন কোন জমিতে টমেটোর চারা রোপন করা হয়েছে বা হচ্ছে।
বাঁটরা গ্রামের চাষীদের এ সাফল্যে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন টমেটো চাষে।

বাঁটরা গ্রামের টমেটো চাষি আব্দুল আলীম বলেন, তিনি প্রায় ২.৫ বিঘা জমিতে বর্ষা মৌসুমের টমেটো বারি-৮ জাতের আবাদ করেছেন। তার জমিতে টমেটোর চারা গাছ রোপনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানিয়েছেন, বর্ষা মৌসুমের টমেটো চাষের ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। বিঘা প্রতি টমেটো চাষে খরচ পড়ে ১.৫/২ লক্ষ টাকা।

টমেটো চাষে বড় সমস্য কী জানতে চাইলে আব্দুল আলীম জানান, টমেটো গাছের গোড়া পঁচা রোগ ও প্রচণ্ড রোদে তুলশি পড়ে গাছ মারা যেতে পারে।

তিনি আরও জানিয়েছেন, সরকার থেকে এবছর বারি-৮ জাতের টমেটোর বীজ দিয়েছে। টমেটো চাষীদের মতো আমরাও পেয়েছি।

তবে আর্থিক ভাবে সাহায্য পেলে চাষের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছেন আব্দুল আলীম সহ অনেকে।

এছাড়া একই এলাকার আকবর আলী জানান, তিনি ১বিঘা জমিতে বারি-৮ জাতের টমেটো চাষ করেছেন।

কৃষক পর্যায়ের বাঁটরা এলাকার টমেটো চাষীদের দাবি- সরকারি ভাবে আর্থিক সাহায্য পেলে তারা সঠিক সময়ে এবং টমেটো চাষের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছেন।
বিভিন্ন এনজিও সংস্থা থেকে চড়া সুদে ঝণ নিয়ে টমেটো চাষ করছেন। তাই সরকারি ভর্তুকি বা কৃষি ঝণের দাবি করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী জানান, কলারোয়ার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বর্ষা মৌসুমের টমেটো চাষের আগ্রহ বেড়েছে অনেক গুন। এলাকার মাটি টমেটো চাষের উপযোগী ও লাভজনক হওয়ায় কৃষকদের টমেটো চাষে উদ্বুদ্ধ করছেন তারা।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের জন্য উদ্ভাবিত বারি-৪ ও বারি-৮ জাতের টমেটো চাষ করতে পরামর্শ দিয়েছেন তারা। সাদা পলিথিনের ছাউনি দিয়ে বর্ষা মৌসুমে টমেটো চাষ খুবই সহজ।

উপজেলা কৃষি অফিস টমেটো চাষিদের প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা দেয়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারি ভাবে প্রান্তিক টমেটো চাষীদের মধ্য বারি-৮ জাতের টমেটোর বীজ বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!