শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বস্তুনিষ্ঠ সংবাদে আপোষহীন’ কলারোয়া প্রতিদিন এর অফিস উদ্বোধন

কলারোয়া থানা মোড় এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক খান মিজানুল ইসলাম সেলিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন – সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্যকে তুলে ধরতে হলে সাংবাদিককে হতে হবে ন্যায়নিষ্ঠ, দূরদর্শী ও নীতিবান। সমাজ পরিবর্তনের জন্য সাংবাদিকদের হাতে শক্তিশালী কলমের পাশাপাশি দরকার প্রশিক্ষণ ও সচেতনতা। শিক্ষার্থীদের এই পেশার প্রতি আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে সৎ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, কলারোয়া প্রতিদিন যদি ন্যায় ও বস্তুনিষ্ঠতার পথে অটল থাকে, তবে খুব দ্রুতই এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক আলহাজ্ব হুমায়ুন কবির এবং উপদেষ্টা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, কলারোয়া নিউজের প্রকাশক ও আওয়ার নিউজের সম্পাদক আরিফ মাহমুদ, স্টার নিউজ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ, কলারোয়া প্রতিদিনের সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পত্রিকাটির মূল স্লোগান – “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন – দৈনিক কলারোয়া প্রতিদিন।”

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন নিউজ পোর্টাল মানুষের তথ্য জানার অন্যতম প্রধান মাধ্যম। কলারোয়া প্রতিদিন সত্য, নির্ভুল ও জনগণের কল্যাণে সংবাদ পরিবেশন করে, অল্প সময়েই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

কলারোয়া প্রতিদিন এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী বলেন, আমরা বিশ্বাস করি সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। কলারোয়া প্রতিদিন হবে সেই হাতিয়ার, যা সত্য প্রকাশে কখনো আপোষ করবে না।

সাংবাদিক, তরুণ ও সচেতন নাগরিকদের মিলনমেলায় প্রাণবন্ত এই উদ্বোধন অনুষ্ঠানটি কলারোয়ায় সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ