মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের চেয়ারম্যান, শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র নবমতম মৃত্যু বার্ষিকী পালিত

(৩১ আগস্ট) বুধবার কলারোয়ার গর্ব কিংবদন্তি শিক্ষক নেতা, অসাম্প্রদায়িক চেতনার মূর্তপ্রতীক,ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক,কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আমরণ চেয়ারম্যান, শেখ আমানুল্লাহ স্যারের নবম মৃত্যু বার্ষিক উপলক্ষে সকাল ১০ টায় শেখ আমানুল্লাহ স্যারের সমাধি স্থলে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ,কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুল, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, এম,আর, ফাউন্ডেশন, কলারোয়া প্রেসক্লাব, এবং স্যারের পরিবারের পক্ষ থেকে দুই কন্যা আফরোজা খাতুন, আফসানা খাতুন,সহ বিভিন্ন সংগঠন।

পরে কলারোয়া শেখ আমানুল্লাহ স্যারের স্মরণ সভা উদযাপন কমিটির আয়োজনে দমদম মাধ্যমিক বিদ্যালয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবঃ অধ্যাক্ষ প্রফেসর আবু নসর,আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাধ্যাক্ষ মোঃ রেজাউল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, লাইব্রেরী সম্পাদক শিক্ষক আঃ রহমান, কলারোয়া উপজেলা মাধ্যমিক কল্যান সমিতির সভাপতি মোঃ এবাদুল হক, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু,আব্দুর রহিম, মোঃ শামসুল হক, আব্দুল আলিম,সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মোঃ বদরুজ্জামান, দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক কুমার শেঠ, সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক উংপল কুমার সাহা,আকবর আলী, শেখ শাহাজাহান আলী শাহিন, স্যারের দুই কন্যা আফরোজা খাতুন ও আফসানা খাতুন সহ দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা। সকল বক্তৃা শেখ আমানুল্লাহ স্যারের অবদান তুলে ধরেন এবং স্যারের কর্মকান্ড বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া র আহবান জানান। পুষ্প মাল্য অর্পন ও স্মরণ সভা পরিচালনা করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

পরে কলারোয়া মডেল হাইস্কুলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী শাহাজাদার সভাপতিত্ত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু ও মোস্তফা বাকী বিল্লাহ শাহী সহ স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র- ছাত্রী বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন