রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা -২০২২ এর প্রস্তুতিমূলক সভা

(৩১ বুধবার) বেলা ১২ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা একাডেমি সুপারভাইজার তাপস কুমার দাস,কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ রব। এছাড়াও প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ,মোঃ আজিজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সুপার মুজিবুর রহমান, মোনায়েম হোসেন, মোঃ আবুল খায়ের, শিক্ষক আঃ গফুর,আঃ মান্নান, সিরাজুল ইসলাম, তজিবুর রহমান,আবুল কালাম আজাদ,আয়নুদ্দীন আহমেদ, সহ সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও ক্রীড়া শিক্ষক গন। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উন্মুক্ত আলোচনায় জানতে চান, কি করলে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ স্বচ্ছ করা যায়, এবিষয়ে শিক্ষক গন মতামত প্রদান করেন।

আরো শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচী মেনে সঠিক ভাবে ক্লাশ পরিচালনা করার তাগিদ দেন। যদি সময়সূচি মেনে ক্লাশ পরিচালনা না করা হয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সকল কে সতর্ক করেন। পরে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার সাম্ভব্য বাজেট এবং বিগত বাজেট উপস্থাপন করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ।

সর্বসম্মতিতে আগামী ৪-৬ ই সেপ্টেম্বর ৪ টি জোন পর্যায়ে এবং ৭-৮ ই সেপ্টেম্বর কলারোয়া উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান কে বাধ্যতামূলক অংশগ্রহণ করার জোর তাগিদ দেন – নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে নিয়োগ বোর্ডে করার এক সপ্তাহ আগে চিটি দিয়ে জানাতে হবে। প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু বলেন- ছাত্র /ছাত্রীদের ক্রীড়ামূখী করার লক্ষ্যে গুরুত্ব আরোপ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ