রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলালিংক গ্রাহকরা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন ভিভো স্মার্টফোনে

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ভিভো-এর সাথে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় ভিভো-এর সকল স্মার্টফোনের সাথে বাংলালিংক-এর গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট। এছাড়াও ভিভো-এর নতুন V29 ও V29e স্মার্টফোন সিরিজের সাথে তারা পাবেন প্রি-অর্ডার, উপহার ও বিশেষ অফারের সুবিধা।

বাংলালিংক-এর হেড অফিস টাইগার্স ডেনে অবস্থিত বাংলালিংক সেন্টারে আকর্ষণীয় ক্যাম্পেইনটি চলবে ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। বাংলালিংক গ্রাহকদের জন্য ব্যতিক্রমী সব সু্বিধা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় লটারির মাধ্যমে ফোরজি স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগসহ বিশেষ মুল্যের ইএমআই, আকর্ষণীয় উপহার ও ডেটা বান্ডেলের সুবিধা।

বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “দেশের দ্রুততম ফোরজি সেবা প্রদানকারী হিসেবে আমাদের লক্ষ্য হল সম্মানিত গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা দেওয়া। বিভিন্ন ধরনের ভিভো স্মার্টফোনের সাথে বাংলালিংক-এর দারুণ প্যাকেজ অফারগুলির মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার আনতে ভিভো বাংলাদেশ-এর সাথে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত।”

ভিভো বাংলাদেশ-এর ন্যাশনাল রিটেইল ম্যানেজার ইশতিয়াক তমাল বলেন, “উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে ভিভো প্রতিশ্রুতিবদ্ধ। এটি বিবেচনায় রেখে আমরা বাংলালিংক-এর গ্রাহকদের জন্য নতুন ভি সিরিজের এই অ্যাক্টিভিটি প্রোগ্রামটি চালু করতে পেরে আনন্দিত। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রমোশনাল অফার প্রদান করবো। বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য আমরা বিভিন্ন রকমের সুবিধা প্রদান করতে চাই।”

নতুন ও আরও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ

একই রকম সংবাদ সমূহ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন?
  • ৬ হাজার বছর পুরোনো পাহাড়ের গুহায় তামার কারখানা!
  • কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর
  • ছদ্মবেশে মাঝরাতে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব