বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় কিশোরী গণধর্ষন, যুবক গ্রেফতার

শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষন করার পর তাকে হত্যার উদ্দেশ্য পুকুরে ফেলে দেয়া হয়। -এ ধরনের অভিযোগে শার্শা থানায় ৩ জনকে আসামী করে ধর্ষিতার বাবা মামলা করেন।

অভিযোগের পর পুলিশ সোমবার রাতে সাগর (২৮) নামে এক যুবককে আটক করে। এসময় দু’জন পালিয়ে যায়।

ধর্ষিতার বাবা জানান, গত শনিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে তার কিশোরী মেয়ে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে সোনাতন কাটি গ্রামের আক্তারুলের ছেলে সাগর (২৮) ও শফিকুল ইসলামের ছেলে সুমন (১৮) এবং সাতক্ষীরার কলারোয়া থানার ধানঘুরা গ্রামের রেজাউল সর্দারের ছেলে নাহিদ (২৫) অন্ধকারে তার মেয়ের পথ আটকে মুখ চেপে ধরে টেনে হেঁচড়ে পুকুর পাড়ের জঙ্গলের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুকুরের পানিতে তাকে ডুবিয়ে হত্যার চেষ্টা করে।

মেয়েকে না পেয়ে কিশোরীর বাবা ও আত্মীয়-স্বজন তাকে খোঁজাখুঁজি ও নাম ধরে ডাকতে থাকলে ধর্ষণকারীরা তাকে পানিতে ফেলে পালিয়ে যায়।

পরে কিশোরীর পিতা গরীব ভ্যান চালক ও চাচাতো ভাই সুমন আহত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে।

ঘটনাটি জানাজানি হওয়ায় গত ২৬ জুলাই সোমবার সোনাতনকাটি গ্রামে একটি ঘরের ভিতর গোপনে টাকার বিনিময়ে প্রভাবশালী একটি মহল মিমাংসার চেষ্টা করেন।

খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া উপস্থিত হলে মিমাংসার চেষ্টাকারীরা পালিয়ে যায়। পুলিশ শালিশের স্থান থেকে আসামি সাগরকে আটক করে এবং ধর্ষনের শিকার কিশোরীকে পুলিশের হেফাজতে নেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সাগর স্বীকার করেছে তারা তিনজন মিলে এ অপকর্ম করেছে। বাকি দুই আসামিকে আটকের চেষ্টা চলছে এবং মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতলে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা