শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাছুরের গলায় মালা, গায়ে শাল জড়িয়ে চুমু খেলেন মোদি

নতুন একটি বাছুরের জন্ম হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে। সেই বাছুরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন তিনি। আজ শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে বাছুরটির সঙ্গে নিজের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। তাতেই ধরা পড়েছে বাছুরের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর খুনসুটির চিত্র।

বাছুরটির মাথায় সাদা একটি দাগ রয়েছে। যেটির সঙ্গে আলোর সাদৃশ্যতা রয়েছে। এ কারণে তিনি বাছুরটির নাম রেখেছেন ‘দীপজ্যোতি’।

ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘আমাদের ধর্মীয়গ্রন্থে বলা আছে— ‘‘গাভ: সর্বসুখ প্রদাহ’’। প্রধানমন্ত্রীর বাড়ি লোক কল্যাণ মার্গে নতুন সদস্য এসেছে। প্রধানমন্ত্রীর বাড়িতে গরুমাতা নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। যেটির কপালে একটি সাদা দাগ রয়েছে। এ কারণে আমি গরুটির নাম দিয়েছি দীপজ্যোতি।’

আরেকটি পোস্টে মোদি লিখেছেন, ‘লোক কল্যাণ মার্গের নতুন সদস্য। দীপজ্যোতি সত্যিই আদুরে।’

এদিকে, এক্সে মোদির প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, গলায় মালা পরানো বাছুরটিকে নিয়ে মন্দিরে যাচ্ছেন মোদি। সেখানে বসে বাছুরটির গায়ে শাল জড়িয়ে দেন। এরপর বাছুরটিকে আদর করতে থাকতেন তিনি। একপর্যায়ে বাছুরটিতে চুমু দেন মোদি। বাছুরটিকেও মোদিকে চুমু দিতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা