বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিএনপির কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তবে নবগঠিত কমিটির সভাপতি পদে সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দুই পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আবুল হোসেন আজাদ সভাপতি, আলমগীর কবির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক -১ ও হুমায়ূন কবির সুমন সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হন।
গত শনিবার কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে গণভোটাঅধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে গণভোটের মাধ্যমে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। সভাপতি, সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, কেশবপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ। নির্ধারিত ভোটার গণ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। উপজেলার ১১ টি ইউনিয়ন বিএনপির ৭৮১ জন নেতা ভোটারের মধ্যে ৭৫৯ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন। প্রতিটা ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন।
সাধারণ সম্পাদক পদে প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মাসুদুজ্জামান মাসুদ পেয়েছেন ৮৩ ভোট। আরো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাস্টার কেএম খলিলুর রহমান পেয়েছেন ৮ ভোট। ভোট বাতিল হয়েছে ৭ টি।
নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন