বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজেপি মিথ্যাবাদীর দল : মমতা

বিজেপিকে মিথ্যাবাদীর দল আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, মোদির মতো এত বড় একটা মিথাবাদী আমি জীবনে দেখিনি। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আগে সম্মান করতাম। এখন আর করি না। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা এসব কথা বলেন।

এই জেলার তিনটি বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর, ওন্দা এবং বাঁকুড়ায় জনসভার কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বাঁকুড়ার ১২টি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের শক্ত ঘাঁটি। এর মধ্যে কোতলপুর, ইন্দাস এবং বড়জোড়ায় আগেই সভা করেছেন মমতা। বাকি কেন্দ্রগুলোতে প্রভাব বজায় রাখার জন্য মমতা আজ জনসভায় বক্তব্য রাখেন।

জনসভায় মমতা বলেন, সপ্তম পে কমিশনের কথা বলেছে বিজেপি। এদিকে ত্রিপুরায় প্রভিডেন্ট ফান্ড তুলে দিল। মিথ্যাবাদীর দল বিজেপি।

এদিকে মমতার সভার কিছু আগেই মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ভাষণে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নানা বিষয়ে আক্রমণ করেন তিনি। কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে আক্রমণ করেন মমতাকে। নন্দীগ্রাম প্রসঙ্গে মোদি বলেন, ‘সারা দেশের সামনে নন্দীগ্রামকে অপমান করেছেন দিদি’। এমনকি ‘২ মে দিদি যাচ্ছে’ বলে স্লোগানও দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির ওই সভা থেকে আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার কথা তুলে মমতা বলেন, টাকা দিলে নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। ওটা আপনার টাকা। তবে টাকা নিলেও ভোট দেবেন না। ওরা বলতে পারে, ‘কোথায় ভোট দিচ্ছিস, দেখতে পাব’। মিথ্যা কথা। কিচ্ছু দেখতে পাবে না। তাই যদি বলে খরচ দিচ্ছি। ওদের খরচ করে দেবেন। ভোটটা জোড়া ফুলেই দেবেন।

‘আমার এক পায়ের বদলে লাখ লাখ পা পেয়েছি। আপনাদের পায়ের সাহায্যেই প্রতিদিন আসছি’।

মমতা বলেন, ফুল একটাই। মাটি মানে ঘাস। ঘাস মানে জোড়াফুল। আর সেই জোড়াফুলেই ভোটটা দেবেন।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ