বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপে অঘটন: আর্জেন্টিনাকে হারিয়ে সৌদির ইতিহাস

বিশ্বকাপে মাঠে নেমেই গোল করলেন মেসি, গড়লেন রেকর্ডও। এরপর আরও তিনবার বল জালে পাঠায় তার দল। অফসাইডের কারণে একটিও গোল হিসেবে ধরা হয়নি। বিরতির পর বাজিমাত করলো সৌদি আরব। পাঁচ মিনিটের মধ্যেই দুই গোল দিয়ে বিস্ময়ের জন্ম দেয় দলটি। একইসঙ্গে জয় নিয়ে রেকর্ডও গড়ে তারা।

মঙ্গলবার কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে র‌্যাংকিংয়ের তিনে থাকা আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ৫১তম স্থানে থাকা সৌদি আরব। আলবেসিলেস্তেদের বিপক্ষে এটিই প্রথম জয় দলটির। একইসঙ্গে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত দৌড় থামিয়ে দেয় তারা। এর আগে চারবারের দেখায় ২ ম্যাচ হার ও ২ ম্যাচে ড্র করে সৌদি আরব।

ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করে সৌদির রক্ষণভাগের পরীক্ষা নেয় আর্জেন্টিনা। তবে গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা মোহামেদ আল ওয়াইসকে ফাঁকি দিতে পারেনি তারা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে যদিও দলকে এগিয়ে নেন মেসি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সৌদির সালেহ আল সেহরি সমতা টানার পাঁচ মিনিট পর দলকে এগিয়ে নেন সালেম আল-দাওয়াসরি।

একই রকম সংবাদ সমূহ

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন