শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদি আরবের লিড, চাপে আর্জেন্টিনা

বিরতির পর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে চাপে ফেলে দিলো সৌদি আরব। বিরতির পর মাঠে নেমেই গোলের দেখা পেয়েছে সৌদি আরব। ম্যাচের ৪৯ মিনিটে সমতা ফেরান সৌদির সালেহ আল-শেহরি। ম্যাচে এটা ছিল সৌদি আরবের প্রথম শট অন টার্গেট। এবং তারা ১-১ করে আর্জেন্টিনাকে চাপে ফেলে।

পরে ম্যাচের ৫৪ মিনিটে আল-দাওসারির দুরন্ত গোলে সৌদি এগিয়ে গেল ২-১। সালেম আল-দাওসারি পাস নিয়ে দু’টি ড্রিবল করেন এবং গোলরক্ষককে কাটিয়ে গোল করে সৌদি আরবকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। মারাত্মক চাপে পড়ে আর্জেন্টিনা। উচ্ছ্বাসে ভাসছে সৌদি আরবের সমর্থকেরা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। যেখানে প্রথমার্ধ শেষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টাইনরা। যদিও সৌদির জালে ৪ বার বল জড়িয়েছিল তারা। তবে অফসাইডের কারণে তিনবারই গোল বাতিল হয়।

গোল খাওয়ার পরেই ম্যাচের ৫৯ মিনিটে তিনটি পরিবর্তন করে আর্জেন্টিনা। রোমেরো, গোমেজ এবং পেরেদেসের পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজ, আলভারেজ এবং ফার্নান্ডেজ নামায় স্কোলোনি।

আর্জেন্টিনা খেলায় বাউন্স ব্যাক করতে মরিয়া। কিন্তু সৌদি আরব দুরন্ত ডিফেন্স করছে।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ