শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের কোলাহলপূর্ণ শহরগুলোর তালিকায় শীর্ষে ঢাকা: রিপোর্ট

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির একটি সাম্প্রতিক বিশ্লেষণ বিশ্বব্যাপী ‘শব্দ দূষণের হটস্পটগুলো’ নিয়ে আলোকপাত করা হয়েছে। এতে উঠে এসেছে, বিশ্বের দশটি কোলাহলপূর্ণ শহরের নাম। এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের ব্যস্ত রাজধানী ঢাকা, যেখানে শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে ১১৯ ডেসিবেল (ডিবি)।

দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক তথ্য-সাইট ‘seasia’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তালিকায় ঠিক পরেই রয়েছে ভারতের মোরাদাবাদ, যেখানে শব্দের মাত্রা ১১৪ ডিবি।

এই তালিকায় বাংলাদেশের আরও শহরের নাম উঠে এসেছে। রাজশাহী শহর ১০৩ ডিবি নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এছাড়া তালিকায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ১০৫ ডিবি নিয়ে তিন নম্বরে রয়েছে।

ভিয়েতনামের হো চি মিন সিটি এবং নাইজেরিয়ার ইবাদান, উভয়ই উচ্চমাত্রার শব্দ দূষণের সম্মুখীন। এসব শহরে যথাক্রমে ১০৩ ডিবি এবং ১০১ ডিবি রেকর্ড করা হয়েছে।

এছাড়া নেপালের কুপন্ডোল এবং আলজেরিয়ার আলজিয়ার্স, উভয়ই ১০০ ডিবি শব্দের মাত্রা রেকর্ড করেছে। তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিও রয়েছে, যেখানে শব্দের মাত্রা ৯৫ ডিবি।

এই তথ্য অনেক শহুরে কেন্দ্রে শব্দ দূষণের উল্লেখযোগ্য চ্যালেঞ্জকে তুলে ধরে এবং বাসিন্দাদের স্বাস্থ্য ও কল্যাণের ওপর এর প্রভাব কমানোর জন্য কার্যকর কৌশলের প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেয়। এই ফলাফলগুলো ঐতিহ্যগত দূষণকারীদের বাইরেও পরিবেশগত উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে কাজ করে।

একই রকম সংবাদ সমূহ

শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICTবিস্তারিত পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার
  • ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
  • উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ
  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী