শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেদেপল্লির শিশুদের নিয়ে পিঠা উৎসবে মাতলো সাতক্ষীরা বন্ধুসভা

সাতক্ষীরা প্রতিনিধি: বেদে সম্প্রদায়কে বলা হয় যাযাবর জনগোষ্ঠী। তারা সাধারণত এক জায়গায় দীর্ঘদিন বসবাস করে না। তেমনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি এলাকায় মাসখানেকের জন্য অস্থায়ীভাবে বসতি গড়েছে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার। সেই বেদেপল্লির শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে “জলপথের স্মৃতিতে পিঠা উৎসব” প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবটি মানুষের জীবন, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির গল্প শোনার এক মানবিক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজনে শীতের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার পাশাপাশি নদী ও জলপথনির্ভর বেদে সম্প্রদায়ের জীবনযাপন, সংগ্রাম, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে কথা হয়। শিশুদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। স্থানীয়দের মধ্যেও এই আয়োজন ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তারা দীর্ঘদিন ধরে মূলধারার বাইরে রয়ে গেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের শিশুদের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি এবং একই সঙ্গে তাদের জীবন ও সংস্কৃতিকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি তাঁর বক্তব্যে বলেন, জলপথকেন্দ্রিক জীবন আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বেদে সম্প্রদায়ের জীবন সেই ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। পিঠা উৎসবের মতো আয়োজনের মাধ্যমে এই স্মৃতি ও মানবিক সম্পর্কগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি মো. রাহাতুল ইসলাম ও মো. রুহুল আমিন ময়না, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান নাঈম, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, প্রচার সম্পাদক সবুজ তরফদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, কার্যনির্বাহী সদস্য মো. গোলাম হোসেন, বন্ধু শারমিন আক্তার, জেবা আলম, সজীব আহমেদসহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত