বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরবে চলে গেলেন কলারোয়ার পত্রিকা পরিবেশক অহিদুজ্জামান

কামরুল হাসান: নিরবে নিভৃতে চলে গেলেন কলারোয়া পত্রিকা জগতের এক কিংবদন্তি জামান পত্র বিতানের সত্ত্বাধিকারী অহিদুজ্জামান(৭৮)। তিনি বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ৭টার দিকে কলারোয়ার ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সদ্য প্রয়াত অহিদুজ্জামান ৭০ দশকের শুরু থেকে কলারোয়ায় পত্রিকা পরিবেশক হিসাবে সুশীল সমাজের কাছে অতি পরিচিতজন ছিলেন। তিনি নম্র-ভদ্র স্বভাবের সদালাপী ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিচিত।

জীবনের পড়ন্ত দিনগুলোতেও তাঁকে পত্রিকা বিলি বন্টনের কাজে ব্যস্ত থাকতে দেখা যেত।

ওহিদুজ্জামানের জামাতা কলারোয়া প্রেসক্লাবের সদস্য মনি পত্র বিতানের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম মনি জানান, শনিবার যোহর নামাজের পর ঝিকরা জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, পৌর জামায়তের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শের আলী, বাবলু পত্র বিতানের সত্ত্বাধিকারী মরহুমার ভাতিজা রেজাউল ইসলাম, সাংবাদিক সামছুর রহমান লাল্টু, মরহুমের পুত্র শফিকুজ্জামান শফি, জামাতা মনিরুল ইসলাম মনি, হাফেজ মো: মাহবুবুর রহমান, মাওলানা ইউসুফ আলী, শাহাজাহান কবির, কবিরুল ইসলামসহ বিপুল সংখ্যক মুসুল্লি।

জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মো: আশিকুর রহমান। জানাজা শেষে ঝিকরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু