বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গৃহবধূর ঝু*লন্ত মর*দেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় রেবেকা খাতুন (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পৌরসভাধীন শ্রীপতিপুর গ্রামের ভাড়া বাসার নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাশের খাটে তার দুই মাস বয়সী শিশু সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল। নিহত গৃহবধূ মুরারিকাটি গ্রামের সোহেল রানার স্ত্রী। সোহেল রানা শ্রীপতিপুর গ্রামের একটি টালি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত। কাজের সুবাদে তারা কারখানার পার্শ্ববর্তী একটি বাসায় ভাড়া থাকে।

রেবেকার শশুর আব্দুল মজিদ জানান, দুপুর একটার দিকে বাড়িতে ফিরে সকল গেট খোলা ছিল এবং ঘরের ভিতরে প্রবেশ করে পুত্রবধূর ঝুলন্ত নিথর দেহ দেখতে পাই। তারপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।তিনি আরো জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়ি থেকে বাড়িতে ফিরে আসে। এপর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। এবং সে আজ দুপুরের জন্য ভাত রান্না করেছিল। তবে সপ্তাহখানেক আগে তার বাবার বাড়িতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করে বলে জানতে পারি। কেন এ ধরনের ঘটনা ঘটলো আমরা কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে প্রতিবেশীরা জানান পারিবারিক কোনো কলহ ছিল না তাদের মধ্যে। এ ব্যাপারে কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানাতে পারব। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা রেকর্ড এবং মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু