শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনআইডি বিড়ম্বনায় আইয়ুব

বেনাপোলে পিতার ২১ বছর আগে ছেলের জন্ম!

বেনাপোলে বাবার আগে ছেলের জন্ম। তাও আবার ২১ বছর আগে!!
অবিশ্বাস্য হলেও, ভোটার আইডি কার্ড অনুযায়ী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ক্ষেত্রে।

আইয়ুব আলীর প্রকৃত জন্ম তারিখ ১৯৫৯ সালের ১০ ডিসেম্বর। সেই হিসাবে তার বর্তমান বয়স ৬২ বছর চলছে। অথচ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যমতে তার বয়স ১০২ বছর।

আইয়ুব আলীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, তার জন্ম ১৯১৯ সালের ১০ ডিসেম্বর। অন্যদিকে, তার বাবা তোতা মোড়লের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯৪০ সালের ৩ ডিসেম্বর লেখা আছে। সেই হিসাবে দেখা যায়, বাবার ২১ বছর আগে ছেলের জন্ম হয়েছে।

এ নিয়ে বিভিন্ন ভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে জানান আইয়ুব আলী।

তিনি বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ বাবার বয়সের থেকে অনেক বেশি হয়ে গেছে। ভোটার আইডিতে আমার বাবার নামও ভুল। এখন তো এ নিয়ে খুব সমস্যায় পড়েছি। এ আইডি দিয়ে তো কোনো কাজ করতে পারছি না। সংশোধনের জন্য কয়েকবার শার্শা নির্বাচন অফিসে গিয়েছি। তারা কিছুই করেনি।’

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান এ বিষয়ে বলেন, ‘২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন, তাদের তথ্যগত ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে। আইয়ুব আলী জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমাদের এখানে কোনো আবেদন করেন নি। আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু