বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ

কলারোয়ায় টানা লকডাউনে কঠোর অবস্থানে পুলিশসহ প্রশাসন।

শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাপড়ের দোকান, কসমেটিকস, জুতাসহ অন্যান্য দোকানও কিছুটা খুলতে দেখা যায়।

প্রধান সড়কসহ একাধিক রাস্তায় সীমিত সংখ্যক ইজিবাইক, মটরসাইকেল, ট্রলি, নসিমন, ইনজিন ভ্যানসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া কোন পথচারীকে রাস্তায় দেখা যায়নি। পথচারীদের মধ্যে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে তিরস্কারসহ জরিমানাও করা হয়।

এদিন পৌরসদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা ছিলো লক্ষণীয়।

এদিকে কিছু মুনাফাখোর ও অসেচতন ব্যবসায়ীর দোকান বন্ধে লুকোচুরি খেলতে দেখা গেছে।

এছাড়া সমাগম এড়াতে যশোর-কলারোয়া প্রবেশদ্বার বাউড়ী-বেলতলা নামক স্থানসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করে অযথা মানুষের চলাচলে ব্যারিকেড তৈরী করা হয়।

উপজেলার ১২টি ইউনিয়নে পুলিশিং বিটের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা লকডাউন বাস্তবায়নে ছিলেন তৎপর।

কলারোয়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

উদ্বেগজনক ভাবে করোনা (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলাবাসিকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ সচেতন মহল।

এদিকে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের এক শ্রেনীর অর্থলোভী শিক্ষকরা খুব গোপনীয়তার সাথে কোচিং বানিজ্যে লিপ্ত থাকায় এলাকার অভিভাবকসহ সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন