সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠে স্থানীয়রা কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত ইউনুছ হোসেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। তিনি আমদানিকৃত পণ্যবাহী গাড়িতে স্কট হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুছের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার ভাই ইউসুফ জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তার সাবেক স্ত্রী তাসলিমা অন্যত্র বিয়ে করলেও প্রায় পাঁচ বছর পর আবার ইউনুছের সংসারে ফিরে আসেন। এ নিয়ে তাদের মধ্যে পুনরায় বিরোধ দেখা দেয়।

ইউসুফ অভিযোগ করেন, আমার ভাইয়ের মৃত্যুর পেছনে পরিকল্পিত কিছু থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ