বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে সরকারি স্কুলের গাছ কর্তন, অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

বেনাপোলের পুটখালি ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ টি মেহগনি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুটি গাছ কেটে ফেলা হয়। পরে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলা গ্রামের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ টি মেহগনি গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন বারপোতা গ্রামের জাহিদুলের কাছে। ৩৪ হাজার টাকায় বিক্রি করা দুটির মধ্যে একটি গাছ বারোপোতা বাজারে লাবুর মিলে রাখা হয়।

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, কয়েকটি গাছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে বলে কাটা হয়েছে।

কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, শুক্রবার স্কুল বন্ধ ছিলো। এ সুযোগে একটি মহল স্কুলের কয়েকটি গাছ কেটে নিয়ে যাচ্ছিল। পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

এ বিষয়ে পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার জানান, গাছ কর্তনের বিষয়টা আমি শুনেছি, আমি তখন ঢাকায় অবস্থান করছি। আপনার পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার গাছ কর্তনের সাথে জড়িত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ইউপি সদস্য দেলোয়ারের ভাই যেহেতু স্কুল পরিচালনা কমিটির সভাপতি সেহেতু তাদের জোকসাজস্য থাকতে পারে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ