শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকা মুল্যের ৩০টি স্বর্নসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। বিজিবির গোয়েন্দার গোপন তথ্যের ভিত্তিতে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে।

পরে তার কাছে বাজার করা ব্যাগে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণেরবার জব্দ করা হয় যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা।

এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ন আটক করেছে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন।

উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ