রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোর-বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

এদিকে সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে যশোর ৪৯ বিজিবি। এ লক্ষ্যে রবিবার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।

মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে বিজিবি সব সময় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালানের মতো অপরাধ প্রতিরোধে নজরদারি অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিজিবি অধিনায়ক গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরার পাশাপাশি সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে। বিজিবি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত এলাকার অপরাধ দমন আরও সহজ হবে।

মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

সীমান্ত এলাকার অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি আরও কার্যকর করা, স্থানীয় পর্যায়ে তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও আলোচনা হয়। সভায় সীমান্ত সুরক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার