বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কোভ্যাক্সিনের ছাড়পত্র আটকে দিল যুক্তরাষ্ট্র

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্বের সম্পূর্ণ ফল জমা দিতে না পারায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধকের ছাড়পত্র আটকে দিয়েছে এফডিএ।

এতে কোভ্যাক্সিন টিকা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয়দের নতুন করে টিকা নিতে হতে পারে। তবে ভারত সরকারের দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ফল প্রকাশ হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ছাড়পত্রও পেয়ে যাবে হায়দারাবাদের সংস্থাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মার্চ মাস পর্যন্ত পরীক্ষার ফল জমা দিয়েছিল সংস্থাটি। কিন্তু মে মাসে এফডিএ নতুন নিয়ম চালু করে জানায়, এবার থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অন্তত তৃতীয় দফার গবেষণার সম্পূর্ণ ফলাফল জমা দিলে তবেই ছাড়পত্র দেয়া হবে কোনো টিকার।

কোভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেক জানায়, জুলাইয়ের শেষদিকে সম্পূর্ণ ফল হাতে পাবে তারা। তার ভিত্তিতে ফের আবেদন করা হবে।

যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন উৎপাদন ও বণ্টনের জন্য ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে অকুজেন নামে একটি সংস্থা। ওই সংস্থার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে তাদের টিকা ব্যবহারের ছাড়পত্র চেয়েছিল ভারত বায়োটেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ছাড়পত্র না পাওয়ায় কোভ্যাক্সিন প্রতিষেধক নিয়ে এখন বিপাকে পড়েছেন বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে চাওয়া বহু ভারতীয়।

যারা ভারতীয় করোনার টিকা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়ে বিদেশে চলে গেছেন বা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন, তাদের এখন হু-স্বীকৃত প্রতিষেধক নেওয়ার জন্য ফের নির্দেশ জারি করেছে সৌদি আরব, ব্রিটেন ও আমেরিকার মতো অনেক দেশ।

ইতোমধ্যে যারা সৌদি আরবে পৌঁছে গেছেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে সে দেশে হু স্বীকৃত কোনো প্রতিষেধক নিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের