বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারকালে বেনাপোলে ২ কোটি টাকার স্বর্নসহ ২ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পাচভুলোট সীমান্ত দিয়ে স্বর্নের চালান ভারতে পাচারকালে ২কেজি ৩শ গ্রাম স্বর্নেরবার সহ শাহজামাল ও মামুন নামে ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ বিজিবি।

এসময় কৌশলে ভারতের দিকে পালিয়ে যায় আরো ২ চোরাকারবারী।

আটক শাহ জামাল বেনাপোল দৌলতপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও মামুন হোসেন একই গ্রামের নওসের আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান জানান, যশোরের বেনাপোল গোগা সীমান্ত দিয়ে ভারতে একটি স্বর্নের চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। বুধবার বিকালে বেনাপোল গোগা সড়কের পাচভুলোট এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার প্রবেশ করে। বিজিবি কারটিকে থামতে বললে বিজিবিকে উপেক্ষা করে পালিয়ে যাওয়া চেষ্টা করে। বিজিবি ধাওয়ায় কারটির ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। তবে প্রাইভেটকারের মধ্যে থাকা দুইজন ভিতর থেকে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবি জোয়ানরা তাদেরকে ধরে ফেলে। পরে তাদের শরীর বাধা বিশেষ কসটেপে মোড়ানো ৯টি স্বর্নের বার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩শ ২ গ্রাম। স্বর্নের বাজার মুল্য ১ কোটি ৯৪ লক্ষ ১২ হাজার টাকা।
উদ্ধারকৃত স্বর্নের চালানটি সরকারি কাষ্টম ট্রেজারিতে জমা করা হয়েছে।

আটককৃতদের শার্শা থানায় সোপর্দ করা হয় বলে জানায় বিজিবি।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় গত ১০ মাস ১০ দিনের ব্যাবধানে সীমান্তে বিজিবির অভিযানে ১০০ কেজি ৭শ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় ৩৬ জনকে আটক করা হয়। গত ৪ মাসে আটক হয় ৪৫ কেজি সোনা। পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে বলে জানান সিও তানভির রহমান।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ