সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে সামরিক স্টেশনের ভেতর গুলি, নিহত ৪

ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোরে বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, কোনও সেনা সদস্যই গুলি চালিয়েছেন। এ ঘটনার পর স্টেশন কুইক রিঅ্যাকশন টিম দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। এলাকা ঘিরে ফেলে চালানো হচ্ছে তল্লাশি। শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ ওই হামলা চালানো হয় বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে পাঞ্জাব। এক সেনা সদস্য হঠাৎই নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন। মোট তিনজনের গুলি লাগে। সকলের নজর এড়িয়ে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে পাঞ্জাব পুলিশর হাতে গ্রেফতার হন ওই সেনা। সেই ঘটনার স্মৃতিই ফিরল ভাটিন্ডায়। প্রাথমিক তদন্ত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার