সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত যাওয়ার সময় কলারোয়া সীমান্তে ৫ জন আটক

কলারোয়ার মাদরা ও পার্শ্ববর্তী সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারীসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সোমবার (২৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের কদম চাকতি, ফুলতলা উপজেলার জগনীপাশা গ্রামের লাভলি, মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামের আরিফা খাতুন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মর্জিনা, গাজীপুরের টুঙ্গি মডের থানাধীন টুঙ্গি বউবাজার এলাকার নাসরিন।

আটকদের মধ্যে ৩ জনকে সোনাবাড়িয়া স্কুলে অস্থায়ীভাবে স্থাপনকৃত কোয়ারেন্টানে রাখা হয়েছে। অপর ২ জনকে কলারোয়া থানায় সোপর্দ করেছে বিজিবি।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, ‘মাদরা ও তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে মাদরা সীমান্তে ২জন ও অপর ৩জন তলুইগাছা সীমান্তে আটক হন।’

সাতক্ষীরা, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, ‘লকডাউন চলাকালে অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় এ পর্যন্ত ১১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা, ৬ জন মানবপাচারকারী ও ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত