শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা

যশোরের মণিরামপুরে প্রাণিসম্পদ দপ্তরের অনুমতি না নিয়ে মৎস্য ও পশুখাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পাড়িয়ালী ও গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ জরিমানা আদায় করেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পার্থ প্রতীম রায় উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলী হাসান বলেন- উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অনুমতির না নিয়ে দীর্ঘদিন ধরে পাড়িয়ালী বাজারের মেসার্স মিমি এন্টারপ্রাইজের মালিক প্রান্ত মণ্ডল মৎস্য ও পশুখাদ্য উৎপাদন এবং বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলী হাসান আরও বলেন- এ ছাড়া গোপালপুর বাজারের মেসার্স রাজু ট্রেডার্সের মালিক সোহরাব হোসেনও বিনা অনুমতিতে মৎস্য ও পশুখাদ্য বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে দুই প্রতিষ্ঠানের কেউ প্রাণিসম্পদ বিভাগের ইস্যুকৃত পশুখাদ্য বিক্রির লাইসেন্সে দেখাতে পারেননি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা