বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
উৎসব মুখোর পরিবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে রোববার (১১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্র বিদ্যালয়ে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়- অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির এ নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে ৩টি প্যানেলে সাধারণ অভিভাবক সদস্যপদে ১২ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে ৩ জন, দাতা সদস্যপদে ২ জন এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্যপদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন মহিলা প্রার্থী নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রয়েছে স্থানীয় আওয়ামীলীগের মোঃ আবুল হোসেন প্যানেলের সকল প্রার্থী।

যথাক্রমে- দাতা সদস্যপদে মোঃ ইসলাম আলী বিশ্বাস- ০৭ ভোট, সাধারণ অভিভাবক সদস্যপদে মোঃ শামছুর রহমান- ৯৫ ভোট, মোঃ আব্দুল আলীম- ৯৫ ভোট, মোঃ রবিউল ইসলাম- ৯৪ ভোট, মোঃ সওকত আলী- ৮৯ ভোট, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে মোছাঃ মারীজা খাতুন- ৯৬ ভোট এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্যপদে মোঃ জাহাঙ্গীর আলম- ১২ ভোট, মোঃ খলিলুর রহমান- ০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য- হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ভোটার সংখ্যা মোট ২০৫ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার।

নির্বাচন চলাকালিন সময়ে অত্র বিদ্যালয়ে (ভোট কেন্দ্র) সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর বানী ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি টিম।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন