বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো গুদামে, আহত-২

যশোরের মণিরামপুরে এসডি পরিবহনের ঢাকা ফেরত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গুদাম ঘরে ঢুকে পড়েছে। এ সময় পরিবহনের দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় গুদামে কেউ না থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে যশোর-চুকনগর সড়কের জালঝাড়া এলাকায় একটি নসিমনকে বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনার পাইকগাছার তোকিয়া এলাকার শাহাদাৎ হোসেন (২৯) ও তালার হরিহরনগরের রাশেদ হোসেন(১৮)।

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন। তাদের দুজনেরই ডান পা ভেঙে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মী বিল্লাল হোসেন বলেন- ঢাকা থেকে ছেড়ে আসা এসডি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রোববার বিকেলে খুলনার পাইকগাছায় যাচ্ছিল। বিকেল ৪টার দিকে বাসটি মণিরামপুরের জালঝাড়া এলাকায় পৌঁছায়। এ সময় যশোরগামী একটি দ্রুতগতির নসিমনকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পাশের একটি পরিত্যক্ত গুদামে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। এতে বাসের দুই যাত্রী শাহাদাৎ হোসেন ও রাশেদ হোসেনের ডান পা ভেঙে গেছে।

বিল্লাল হোসেন বলেন- আহতদের মধ্যে শাহাদাৎ হোসেনের ডান পা কয়েকদিন আগে অপর একটি দুর্ঘটনায় ভেঙে গিয়েছিল। ঢাকা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ভাঙা পায়ের চিকিৎসা নিয়ে তিনি এসডি পরিবহনে চড়ে বাড়ি ফিরছিলেন। রোববার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গুদামে ঢুকে পড়ায় আবার শাহাদাতের ডান পায়ের অন্য অংশে ভেঙে গেছে। আহত দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন