শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ

হেলাল উদ্দিন: নিজস্ব অর্থায়নে যশোর-চুকনগর মহাসড়কের দু’ধারে ফলজ, বনজ এবং ঔষাধি প্রজাতির গাছ লাগালেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু। বৃহস্পতিবার সকালে মহাসড়কের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিনাটোলা ফকির রাস্তা ছাতিয়ানতলা পর্যন্ত এসব গাছের চারা রোপনের উদ্বোধন করেন তিনি। প্রায় ৫শ’ গাছ রোপনের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে এই কর্মসূচী গ্রহন করেছেন।
জানাযায়- ২০২১ সালে যশোর-চুকনগর মহাসড়ক দুই লেনে উন্নিত করার সময় মহাসড়কের দুই ধারের গাছগুলো কেটে ফেলা হয়। এরপর থেকে সরকারি উদ্যোগে গাছ রোপন না করায় গ্রীষ্মকালে তীব্র গরমে পথচারীদের রাস্তায় চলাচল কষ্ট দায়ক হয়ে পড়ে। মূলতঃ সাধারন জনগনের এই ভোগান্তি এবং মহাসড়কের দুই ধারে গাছ না থাকায় নতুন করে গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। একই সাথে মহা সড়কে লাগোয়া শিক্ষা প্রতিষ্ঠানেও গাছ রোপন করেন তিনি।
সুত্র আরও জানায়- সম্প্রতি নব-গঠিত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু দলীয় তরুন প্রজন্মের কাছে তমুল জনপ্রিয়। তিনি ব্যক্তি উদ্যোগে সমাজে নানা ধরনের কাজ অনেক আগে থেকেই করে আসছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালিন ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত বলেন- করোনাকালিন সময় ভয় উপেক্ষা করে আক্রান্তদের পাশে দাড়িয়েছিলেন তিনি। গভীর রাতে খবর পেলে তিনি আক্রান্তদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সেবাসহ সব ধরনের সহযোগিতা করেছেন আসাদুজ্জামান মিন্টু।
সুকৃতি বিশ্বাস জানান- মিন্টু ভাই নিজস্ব অর্থায়নে সনাতন হিন্দুধর্মাবলী অধ্যুষিত উপজেলার নেবুগাতী ও চান্দাডাঙ্গা মহাশ্মাশানে ঘাট নির্মানসহ গ্রামবাসির দুর্ভোগ লাঘোবে উপজেলা জামলা তেঘরি এলাকায় হরিহর নদের উপর বাশের সাঁকো করে দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন- সামাজিক কর্মকান্ডে অনেক আগে থেকেই তিনি সম্পৃক্ত। তিনি অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত