বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মারা গেছেন দক্ষিণি ‘পাওয়ারস্টার’ পুনিত রাজকুমার

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার মারা গেছেন। ৪৬ বছর বয়স হয়েছিল তার।

শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পুনিতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থাই তিনি মারা যান।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে পুনিতের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের জিমে ব্যায়াম করছিলেন পুনিত। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।

প্রিয় তারকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে ভিড় করেছিলেন হাজারও অনুরাগীরা। তার মৃত্যুতে এবার ভক্ত অনুরাগীসহ ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। হাসপাতালে পুনিতকে দেখতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।

কন্নড়সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পুনিত জনপ্রিয় ছিলেন ‘পাওয়ারস্টার’ হিসেবে। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন তিনি। সম্প্রতি পুনিত ‘জেমস’ ছবির কাজ শেষ করেন।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনিত রাজকুমার। এখন পর্যন্ত প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’