মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় করোনায় মৃত্যু-শনাক্ত ফের বাড়ল

মালয়েশিয়ায় নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৪২ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৭৭ জনে।

মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৫৯৩ জন। এছাড়া ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৩ হাজার ৩৯৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কঠোর সতর্কতার মধ্যেও গত ২৪ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো একদিনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে সেলেঙ্গরে সবচেয়ে বেশি ১ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছেন। এরপর ক্যালানটানে ৫২৩ জন, কুয়ালালামপুরে ৪৪০ জন, সারাওয়াকে ৪১৬ জন, জোহরে ১৯৪ জন, কেদায় ১২০ জয়, পেনাংয়ে ৯৮ জন, সাবাহতে ৮৭ জন, পেরাকে ৬৯ জন, নেগেরি সেমবিলানে ৬১ জন, মেলাকায় ৪২ জন, তেরেংগানুতে ৪০ জন, পাহাংয়ে ১৫ জন, পুত্রজায়ায় ১৩ জন, লাবুয়ানে চারজন এবং পেরিলিসে একজন আক্রান্ত হন।

নতুন আক্রান্তের মধ্যে ২ হাজার ৯৫০ জন মালয়েশিয়ান এবং ১৭৯ জন বিদেশি নাগরিক রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. নূর হিশাম আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, মোট সংক্রমিতদের মধ্যে ২৬ হাজার ৭১৯ সক্রিয় রোগীকে নিবিড় যত্নে চিকিৎসা দেয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গেবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা