শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোরগের হাতে পুলিশ কর্মকর্তা খুন!

মোরগলড়াই উচ্ছেদ করতে গিয়ে মোরগের কাছেই খুন হলেন একজন পুলিশ কর্মকর্তা।

এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে ফিলিপিন্সের সামারা প্রদেশে। সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।

করোনার সময় যেকোনো গণজমায়েত নিষিদ্ধ হওয়ায় সেখানে অভিযান চালিয়েছিল পুলিশ।

পুলিশ ওই অভিযানে মোড়গলড়াই হওয়া একটি গ্রামে গিয়ে হাজির হয়। এসময় লেফট্যানেন্ট ক্রিশ্চিয়ান বোলোক একটি লড়াকু মোরগ ধরে ফেলেন। অবৈধ ভিড়ের প্রমাণ হিসেবে মোরগটি ধরতে গিয়েছিলেন তিনি। এসময় ওই মোরগটির পায়ে লাগানো ব্লেড পুলিশ অফিসারের উরূতে বিঁধে যায়।
এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার।
এরপর আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢোলে পরেন।

সামারার পুলিশ প্রধান কর্নেল আর্নেল আপুদ এমনটাই জানিয়েছেন।

তিনি আরো বলেন, এমন ঘটনা আমার ২৫ বছরের চাকরি জীবনে দেখিনি।
এটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। এই প্রথম মোরগের জখমের কারণে আমার কোনো সহকর্মীকে হারালাম।

এ ঘটনায় বাজির আসর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় আরো তিনজন সন্দেহভাজনকে ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও মোরগলড়াই খেলায় ব্যবহার হওয়া দুইটি মোরগ আটক করেছে পুলিশ।

মোরগলড়াই বা ‘টুপাডা’ ফিলিপাইনের একটি জনপ্রিয় রক্ত রঞ্জিত খেলা। যেখানে ব্লেড বা ধারালো অস্ত্র সজ্জিত দুটি মোরগের মধ্যে লড়াই করানো হয়। এজন্য অর্থ ও বাজি ধরা হয়।

এর আগে একটি মোরগলড়াই থেকে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হবার পর সামারা প্রদেশে মোরগলড়াই নিষিদ্ধ করা হয়।

সূত্র- ডেইলিমেইল

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ