সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা


“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার শিশু নেতৃবৃন্দের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
সকালে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এনসিটিএফ সাতক্ষীরার সহ-সভাপতি রুফাইয়া রহমান মাইশার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তানজিম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বিশ্বের বাংলা বিভাগে শিশু সাংবাদিকতার বৃহত্তম প্ল্যাটফর্ম ‘হ্যালো’র জেলা সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোসাম্মৎ তাছরিনা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। প্রথম দিকের ছয়জন বক্তা তাদের বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রধান অতিথি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, “শিশুদের আজকের এই সচেতনতা ও নেতৃত্বই আগামীর একটি সুন্দর ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণের মূল ভিত্তি।”
প্রধান আলোচক শরীফুল্লাহ কায়সার সুমন উল্লেখ করেন, “সাংবাদিকতা ও সৃজনশীলতার মাধ্যমে শিশুদের কণ্ঠস্বর সমাজের প্রতিটি কোণায় পৌঁছে দিতে হবে, তবেই তাদের অধিকার সুরক্ষিত হবে।”
বিশেষ অতিথি মোহাম্মদ সাকিবুর রহমান বলেন, “শিশুদের সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” প্রশিক্ষক মোসাম্মৎ তাছরিনা খাতুন বলেন, “প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলে।”
শিশু বক্তা নিশাত তাসনিম প্রিয়ন্তী ও মোহাম্মদ তাকিবুল সুলতান তন্ময় যথাক্রমে শিক্ষা ও জলবায়ু সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের নিরাপদ ভবিষ্যৎ ও বাসযোগ্য পৃথিবীর জন্য জলবায়ু পরিবর্তন রোধে এখনই সচেতন হতে হবে।”
অনুষ্ঠান শেষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’—তিন গ্রুপের ১৮ জন বিজয়ী প্রতিযোগীকে বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিশুকে উৎসাহমূলক উপহার দেওয়া হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন


